হোম > সারা দেশ > সিলেট

ছাতকে ৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা-ছাগল আটক

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮টি দুম্বা ও ৩৭টি রাম ছাগল আটক করা হয়েছে। গতকাল দুপুরে এসব ছাগল ও দুম্বা আটক করা হয়।

আটক দুম্বা ও ছাগলের আনুমানিক সিজার মূল্য একষট্টি লাখ বিশ হাজার টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে চোরাই পথে এসব পশু ভারত থেকে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সীমান্তে অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ