হোম > সারা দেশ > সিলেট

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি আরো বাড়বে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি আরও বাড়বে। সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ। কিন্তু সেই কাঙ্খিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। গত ৫৪ বছরে দেশে দুর্নীতি হয়েছে। টাকা পাচার করে বেগমপাড়া করা হয়েছে। অনেকে বিদেশে শতশত বাড়ি করেছেন। টাকার পাহাড় গড়েছেন। পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের এই দেশ।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে ঘুম, খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা ফ্যাসিস্ট, এদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।

তিনি আরো বলেন, যারা পিআর বুঝে না, তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নাই। যদি পিআর না হয়ে আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পাবে। দেশে চাঁদাবাজি আরও বাড়বে। বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। এদেশ হবে ইসলামের। আগামী নির্বাচনে ইসলামী সকল দলের বাক্স হবে একটা।

ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব