হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ তোফাজ্জ্বল হোসেন ছুরক মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের মৃত আবু শ্যামার ছেলে।

শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর গোলাম মোস্তফা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, শেখ তোফাজ্জ্বল হোসেন ছুরক মিয়া সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীর ঘনিষ্ট সহচর হিসেবে এলাকায় মাদক, চুরি-ডাকাতিসহ নানা কর্মকাণ্ডের শেল্টারদাতা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, মারধোর, ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিল। থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী মামলায় রোববার সকালে থাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল