হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার–৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট সাতজন প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। একই দলের আরেক প্রার্থী হিসেবে, তবে কেন্দ্রীয়ভাবে মনোনীত নন—জালাল উদ্দীন আহমেদ জিপু। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুর রব।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নুরে আলম হামিদী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত প্রার্থী আবুল হাসান মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মহসিন মিয়া।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত বিধি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩