হোম > সারা দেশ > সিলেট

এমসি কলেজের একটি ব্লক এখন 'শহীদ ওসমান হাদি হল'

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক, শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে।

ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এমসি কলেজের আবাসিক ছাত্র, ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদ সোমবার এ তথ্য জানান।

এ উপলক্ষে শনিবার আসরের নামাজের পর ছাত্রাবাসে দোয়া মাহফিলের মাধ্যমে ব্লকটির নামকরণ করা হয়। দোয়ায় মধ্যে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট তালহা।

নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ ওসমান হাদির নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে শিক্ষার্থীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩