হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের ১৪ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর শহিদ খান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বোয়ালিয়া এলাকায় একটি ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত শহিদ খান নোয়াগাঁও গ্রামের মৃত আফজল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকেলে শহিদ খান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে শহিদকে খোঁজার চেষ্টা চলছিল। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শহিদের কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক