হোম > সারা দেশ > সিলেট

নির্যাতিত মুসলমানদের স্মরণ করার আহ্বান নাসের রহমানের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ঈদুল আজহার আনন্দঘন পরিবেশেও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কথা স্মরণ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহৎ শিক্ষা। আজকের এই আনন্দঘন মুহূর্তেও আমাদের মনে রাখতে হবে, বিশ্বের বহু মুসলমান যুদ্ধ, দারিদ্র্য, নির্যাতন ও মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মুস্তফা (রা.) ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ৬টায় প্রথম জামাতে জেলার বিভিন্ন উপজেলার মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল ইসলাম।

এম নাসের রহমান বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন নিষ্পাপ শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা যারা শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করছি, তাদের উচৎ এসব নির্যাতিত মানুষের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা।

দেশের সার্বিক শান্তি ও উন্নয়ন কামনা করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং পরে বিশেষ মোনাজাতে দেশকে দুর্যোগ, মহামারি ও অশান্তি থেকে মুক্ত রাখার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়।

জেডএম

শিশুকে দিয়ে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিএনপি নেতার স্ত্রী, ভাই-চাচাসহ ৯ জন

শাবিপ্রবি সড়কে দুর্ভোগ নিরসনের উদ্যোগ উপাচার্যের

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হাওরে কৃষকদের ভাঙা মনে ঈদুল আজহা