হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকুসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব