হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়া সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন করল ভারত

মৌলভীবাজার প্রতিনধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ জন বাংলাদেশি নাগরিককে মুরইছড়া বিজিবি ক্যাম্প আটক করে থানায় সোপর্দ করেছে।

গতকাল শুক্রবার (৮ মে) সকাল ৭টার দিকে মুরইছড়া সীমান্তে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে বিজিবি। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া থানায় সোপর্দ করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন— নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেন মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার।

কুলাউড়া থানার পুলিশ জানায়, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহলদল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এর পর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে ৬টার দিকে স্বজনেরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়।

একজন শিশু, তিনজন নারী ও ছয়জন পুরুষসহ ১০ জন বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা