হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে উপসর্গ এবং নিশ্চিত হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪। এর মধ্যে নিশ্চিত হামে মারা যান ১০ জন।

বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জের রিয়াজ উদ্দিনের দুই বছর বয়সী কন্যা শিশু ঝুহি ও সুনামগঞ্জ সদরের জাহিদুলের ৭ মাস বয়সী কন্যা শিশু তানিশা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঝুহি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং তানিশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

এদিকে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৭ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।

এমএইচ

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম

শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

সীমান্ত এলাকায় ঢুকে সভা করে গেলেন পলাতক আ.লীগ নেতা রঞ্জিত সরকার

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩