হোম > সারা দেশ > সিলেট

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে জেলা কোর্ট জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা জামে (কোর্ট) মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম।

দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা জজ কোর্টের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. বদরুল আলম, বকসী মিসবাউর রহমান, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব