হোম > সারা দেশ > সিলেট

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-এর সহকারী পুলিশ কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আশরাফুল আম্বিয়া (৩০) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় এলাকার মৃত আব্দুল মুকিতের ছেলে। তিনি বর্তমানে বিশ্বনাথ উপজেলার তাতিকোনা ইসলামপুর এলাকা এবং সিলেট কোতোয়ালি থানার রায়নগর দর্জিবন্দ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করে আসছিলেন।

ঘটনার দিনও তিনি একইভাবে একটি রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি বিভাগের উপকমিশনারের মোবাইল নম্বর জানতে চান।

এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি হিসেবে পরিচয় দেন। তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরবর্তীকালে নির্দেশ পেয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তাকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা