হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেন। এরমধ্যে চারটি আসনে ৫জন প্রার্থীর মনোনায়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলায় ত্রয়োদশ নির্বাচনে মোট ১৬ লাখ ১৪ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৪৫৩ জন ও নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৬৯ জন। ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

২৩৫ মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসন থেকে ৭টি, ২৩৬ মৌলভীবাজার-২(কুলাউড়া) থেকে ৮টি, ২৩৭ মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) থেকে ৭টি ও ২৩৮ মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে ৯টি মনোনায়নপত্র সংগ্রহ করা হয়।

এরমধ্যে মৌলভীবাজার ১(জুড়ি-বড়লেখা) আসনের সকল প্রার্থীর মনোনায়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান পাভেল।

মৌলভীবাজার ২(কুলাউড়া) আসনের ৮ জন প্রার্থীর মধ্যে সদ্য ইউনিয়ন চেয়ারম্যান থেকে পদত্যাগ করে জাতীয় সংসদে প্রার্থী হওয়া স্বতন্ত্র প্রার্থী এম জিমিউির রহমান চৌধুরীর এক শতাংশ ভোটার লিস্টের বায়োমেট্রিক পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্যে ৬ জনেরই দস্তখত না মিলায় মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। তবে এম জিমিউির রহমান চৌধুরী আপিল করবেন বলে জানান।

এখানে বৈধ প্রার্থীরা হচ্ছেন নবাব আলী আব্বাছ খান(স্বতন্ত্র) সাবেক তিনবারের এমপি, মো: শওকতুল ইসলাম সকু(বিএনপি), মো: সায়েদ আলী(জামায়াত), মো: ফজলুল খান হক সায়েদ(স্বতন্ত্র), সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী(বাসদ মার্কসবাদী), মো: আব্দুল মালিক(জাতীয় পার্টি) ও আব্দুল কুদ্দুস(ইসলামী আন্দোলন)।

মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনায়ন বাতিল ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। তারা হলেন সাবেক এমপি ও বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান এর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো: ইলিয়াছ।

এখানে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র সাবেক এমপি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী এর সাবেক জেলা আমির মো: আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জহর লাল দত্ত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আহমেদ বিলাল।

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ৯ জন প্রার্র্থী মনোনয়ন জমা দিলেও ২ জন প্রার্থীও মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত মনোনয়নগুলো হলো বিএনপি প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরীর ছেলে স্বতন্ত্র প্রার্থী মুয়িদ আশিক চৌধুরী ও জালাল উদ্দিন আহমেদ জিপু।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজি মুজিব, বাংলাদেশ জামায়াত ইসলাম এর প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মহসিন মিয়া মধু(স্বতন্ত্র), জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)ও প্রার্থী প্রীতম দাস, বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় পার্টি(এরশাদ) মোহাম্মদ জরিফ হোসেন ও বাসদ প্রার্থী মো: আবুল হাসান।

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত এর সাথে সমজোতা করে এনসিপির প্রার্থী প্রীতম দাস নির্বাচন করার কথা থাকলেও জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব জানান, এখনো দল থেকে এরকম সিন্ধান্ত নেয়া হয়নি। এখানে যোগ্য ও জনগণের প্রার্থী হিসেবে তাকেই মনোনীত করা হয়েছে এবং দল এবিষয়ে সচেষ্ঠ থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন বাছাইয়ের সময় মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রতিটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের উধ্বর্তিন কর্মকর্তা ও পুলিশ সুপারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান পাভেল জানান, সুষ্ঠভাবে নির্বাচনে ভোট গ্রহনের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও জেলার চারটি নির্বাচনী আসনে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন প্রতি উপজেলায় দুইজন করে মোট ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদেরকে ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া