হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে গণ মিছিল

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে তাহিরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় তাহিরপুরে বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় ‘এই সেই মানি না, কামরুল ছাড়া বুঝি না’। মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলিত হয়।

মিছিলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামন কামরুল, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর সদর ইউনিয়ন আহবায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, ছাত্রদল আহবায়ক আবুল হাসেন রাসেল বক্তব্য রাখেন।

কামরুজ্জামন কামরুল বলেন, আমি ঢাকাতে আছি। শুনেছি আজ দুপরে উপজেলার ধর্মপাশার বড়ই বাজারে ও বিকেলে তাহিরপুর সদরে তৃণমূল বিএনপি ও সাধারণ জনগন গণ মিছিল করেছে। আমার বিশ্বাস বিএনপি হাই কমান্ড চূড়ান্ত মনোনয়ন দেয়ার আগে তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত মনোনয়ন দিবেন। আমি এখনো আশাবাদী।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি