হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সিলেট ব্যুরো

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সীমান্তবর্তী নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, সেক্টর সদর দপ্তর, সিলেট এর উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সীমান্তে অভিযান, আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ