হোম > সারা দেশ > সিলেট

শহীদ জিয়াউর রহমানের আদর্শে কাজ করতে চাই: বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেছেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা নিয়েই সামনে এগোতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই তার আদর্শে মানুষের জন্য কাজ করতে চাই। আজকের যে ভালোবাসা আপনারা দেখালেন-এটাই আমার শক্তি।

বোরবার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে বিশাল নির্বাচনি জনসভায় এসবকথা বলেন।

সৈয়দ ফয়সল বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে বর্ণধর্ম নির্বিশেষে সবার মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বিগত সরকারের সমালোচনায় তিনি বলেন, একটি দল গণতন্ত্রকে হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং নিরপরাধ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। দীর্ঘদিনের স্বৈরশাসন জনগণই ভেঙে দিয়েছে। আমরা ন্যায়–বিচার ও গণতন্ত্রের পথেই দেশকে এগিয়ে নিতে চাই।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক হোসাইন মো. রফিক, মোস্তুফা কামাল রফিক, যুবদল আহ্বায়ক এনায়েতউল্লাহ প্রমুখ।

একই সঙ্গে জনসভাকে ঘিরে পুরো এলাকায় সারাদিন উৎসবমুখর পরিবেশ দেখা যায়। দোকানপাট, বাজার, রাস্তার মোড়—সবখানেই মানুষের ভিড় লেগে থাকে। বিশেষ করে চা বাগান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে রঙিন টি–শার্ট পরে নারী–পুরুষের দলগত আগমন ছিল সবচেয়ে নজরকাড়া দৃশ্য।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব