হোম > সারা দেশ > সিলেট

গণভোট-সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা নেই

হবিগঞ্জে নুরুল হক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা এই মুহূর্তে নেই’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এই মুহূর্তে কারো সাথে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিতে যোগাযোগ করছে।

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, আওয়ামী লীগের যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন না, কিংবা ছাত্র-জনতার ওপর হামলা-মামলায় জড়িত ছিলেন না— তারা চাইলে বিভিন্ন দলে যোগ দিতে পারবেন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই গণঅধিকার পরিষদ নির্বাচনমুখী রাজনীতিতে অংশ নিচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান নুরুল হক নুর।

সভায় প্রধান বক্তা ছিলেন-হবিগঞ্জ সদর আসনে এমপি প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নেমান।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব