হোম > সারা দেশ > সিলেট

জামায়াত প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

হবিগঞ্জ প্রতিনিধি

দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক মজলুম সাংবাদিক অলি উল্লাহ নোমানকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সভায় তাঁকে দলের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মহসিন আলীর পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ -১ আসনের প্রার্থী মো. শাহজাহান আলী। কাজী আব্দুর রউফ বাহার ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আমির প্রভাষক অলি উল্লাহ জহির, সেক্রেটারি ইয়াছিন খান, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী, মাওলানা আলাউদ্দিন’সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক অলিউল্লাহ নোমান অনুভূতি ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। সাংবাদিকতার পেশায় থাকার সুবাদে আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি।

তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জামায়াত আমাকে যে মূল্যায়ন করেছে, যদি মাধবপুর-চুনারুঘাটবাসী দাঁড়িপাল্লাকে জয়ী করেন, তাহলে আমার প্রচেষ্টা থাকবে সিলেট বিভাগের প্রবেশদ্বারের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা।

এর আগে ওই আসনের প্রার্থী ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্টে সাংবাদিক অলি উল্লাহ নোমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জাফলংয়ে অস্ত্র উদ্ধার, ৩ যুবক আটক

ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন: এ্যানি

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ