হোম > সারা দেশ > সিলেট

জাপা-১৪ দল নিষিদ্ধসহ ৭দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ

সিলেট ব্যুরো

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট নগরীতে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ আগস্ট) সিলেট জেলা ও মহানগর জাগপার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, মহানগর সহ-সভাপতি পিয়ার হোসেন, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আব্দুল বাছিত প্রমুখ।

দলটির ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও সেই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,

গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা,

শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করা,

পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সব গণহত্যা ও নির্যাতনের বিচার,

ভারতের সঙ্গে আওয়ামী সরকারের সময়ে সম্পাদিত গোপন ও অসম চুক্তি প্রকাশ ও বাতিল,

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা,

জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করা।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩