হোম > সারা দেশ > সিলেট

ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ও বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর বিপণিস্থ সংগঠনের কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক গবেষক ইকবাল কাগজী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করেছেন।

বক্তারা বলেন, সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম।

ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।

বক্তারা বলেন, মহান এই বিপ্লবী সাংবাদিক তার নিজ জেলায় অনেকটা বিস্মৃত। নতুন প্রজন্ম তাকে চিনে না। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন। নজরুল তার ধূমকেতু পত্রিকায় বিপ্লবী লেখা ছাপিয়েছেন। আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব