হোম > সারা দেশ > সিলেট

জনগণ চাইলে তারেক রহমান ধানের শীষ আমার হাতে তুলে দেবেন: আনিসুল হক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্যাতিত ছিলেন। তবুও তিনি মানুষের অধিকার নিয়ে ভাবতেন। রাষ্ট্র নিয়ে ভাবতেন। গত বছরের ৫ আগস্টের পর দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেলে মানুষ তার অধিকার ফিরে পায়। ভোটাধিকার ফিরে পায়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন। ৩১ দফা জাতীর ভাগ্য পরিবর্তনের দফা। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।

শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও লিফলেট বিতরণ শেষে জনসভায় তিনি এসব কথা বলেন। আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, খালেদা জিয়া যখন জেলে আমরা তখন আন্দোলন গড়ে তুলি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা সেদিন আমাকে মাঠে বক্তব্য দিতে দেয়নি। বাক স্বাধীনতা হরন করা হয়। আজ আমরা স্বাধীন। প্রতিবাদ করতে পারি। তারেক রহমানের নেতৃত্বে মাঠ থেকে সরে যাইনি। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির বীরের বেশে দেশে ফিরে আসবেন।

আনিসুল বলেন, আগামীকাল ঢাকায় সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আপনারা দোয়া করবেন।জনগণ চাইলে তারেক রহমান ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেবেন। আমি ধানের শীষের মনোনয়ন পেলে আপনাদের ভালবাসায় বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনাদের ভোটে পার্লামেন্টে গেলে হাওরের কৃষকের উন্নয়নে কাজ করব। হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে৷ আমরা পিছিয়ে থাকতে চাইনা, আমরা উন্নয়ন চাই। এই এলাকার মানুষ কয়লা, বালু ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে শ্রমিকদের ভাগ্য বদলানোর চেষ্টা করবো। সবার সমান অধিকার নিশ্চিত করবো।

শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে নাব্যতা সংকট দূর করেছিলেন। আমি পার্লামেন্টে গেলে খাল, নদী খনন করে নাব্যতা সংকট দূর করব। গত ১৭ বছর দেশে গুম, খুন হয়েছে। গুম হওয়া ইলিয়াস আলী দিনারসহ ৬০০ লোককে ফেরত চাই। যারা এখনও আহত তাদের চিকিৎসা চাই। হাওরের খাল, নদী খনন করে নদীর নাব্যতা সৃষ্টি করে কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখবো। বালু ও কয়লা ব্যবসায়ীদের স্বার্থ্যে বৈষম্য দূর করে শ্রমিকদের স্বার্থে কাজ করব। টোল ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে এসে ব্যবসা সহজীকরণ করব।

সভায় সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলার বিএনপির আহবায়ক বাদল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলায় বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টা, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রহমত আলী, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব