হোম > সারা দেশ > সিলেট

হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে এবং শেখ মজিবুর রহমানে প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার জুমার নামাজের পর ছাত্র-জনতার ব্যানারে কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের অগ্রভাগে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদি হাসান।

এছাড়াও মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা হাদীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব