হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৪ ডিগ্রির ঘরে, কুয়াশায় স্থবির জনজীবন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

পর্যটন নগরী শ্রীমঙ্গলে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। শীতের শুরুতেই হিমেল বাতাস ও কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশার চাদর নেমে আসে। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও আশপাশের মাঠ–ঘাট সাদা চাদরে ঢাকা থাকে। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়।

তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে–খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন। বিশেষ করে জীবিকার প্রয়োজনেই যাদের ভোরে ঘর থেকে বের হতে হয়, তারা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। ঠাণ্ডা থেকে রক্ষা পেতে অনেকে বাড়িঘরের আঙ্গিনা ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকালে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, চারপাশ ঢেকে আছে কুয়াশার চাদরে। জরুরি প্রয়োজন ছাড়া খুব কমই মানুষ বাইরে বের হচ্ছেন। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকে তীব্র শীতের কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য উঠলেও রোদ্দুরের তাপ মিলছে না।

রিকশাচালক মনা মিয়া বলেন, তীব্র ঠাণ্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন এখনও শহরমুখী হয়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই শীতের যে দাপট, সামনের দিনগুলোতে সংসার কীভাবে চলবে—ভাবতেই কষ্ট লাগে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা আরো কমতে পারে এবং কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ১৩ ডিগ্রির ঘরে থাকা তাপমাত্রা আজ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রিতে—যা চলতি মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন।

তিনি আরো জানান, ডিসেম্বরের শুরুতেই এমন শীত দেখা গেলে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব