হোম > সারা দেশ > সিলেট

জমিয়ত নেতা হত্যা মামলার আসামির ৩ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জমিয়তের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক এফ এম সাফায়েত সালাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম ও অ্যাড. শেরেনুর আলী বলেন, জমিয়ত নেতা হত্যাকাণ্ডের ঘটনা রহস্যজনক। এ খুনের পেছনের রহস্য খুঁজতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের মধ্যে দিয়ে খুনের আসল রহস্য বের হওয়ার আশা করছি।

রোববার রাতে দিরাই থানায় আব্দুল হাফিজের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রুবি বেগম বাদি হয়ে হত্যা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গত সোমবার পুলিশ সিলেট থেকে জমিয়তের অপর অংশের নেতা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ।

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি