হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৫

সিলেট ব্যুরো

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন।

শুক্রবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু হলো সিলেটের জৈন্তাপুর উপজেলার শামীমের নয় মাস বয়সী ছেলে আবিদুর রহমান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোহন মিয়ার পাঁচ মাস বয়সী ছেলে সাইম এবং একই জেলার দিরাই উপজেলার সাদিকুর রহমানের এক বছর বয়সী মেয়ে তাহনা।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৯২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৪৮৬ জন, সুনামগঞ্জে ৯৬৮ জন, হবিগঞ্জে ২৯৫ জন এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

এদিকে, বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন।

সিলেটে ৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

৫৭ বছর ধরে চা শ্রমিকদের সেবায় ‘রাধা ডাক্তার’

সুরমা নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

ভোরে মশাল মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা আটক

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি