হোম > সারা দেশ > সিলেট

সচিবালয়ে আগুন: নিহত ফায়ারকর্মীর কর্মস্থল সিলেটে

সিলেট ব্যুরো

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের কর্মস্থল ছিল সিলেটে।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় ট্রাকের ধাক্কায় সোহানুর জামান নয়ন গুরুতর আহত হন। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়েন তিনি। মাথায় থাকা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালককে আটক করেন শিক্ষার্থীরা।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা