হোম > সারা দেশ > সিলেট

বজ্রপাতের পর হার্ট অ্যাটাকে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। বিকালে চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য জমিতে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ’ বিকট শব্দে বজ্রপাত হলে ফজলুর রহান হার্ট অ্যাটাক করে মারা যান।

ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, স্বজনরা জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষি জমির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। মৃত্যু কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে সোমবার সন্ধ্যায় তার স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেছি।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক