হোম > সারা দেশ > সিলেট

জীবন বিলিয়ে দেয়া তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে

সিলেট ব্যুরো

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে তরুণরা জীবন দিলো সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের জন্য সমবেদনা প্রকাশ করে বলেন, আহতরা হাসপাতালে আমাকে বলেছে আপনারা কাজ করে যান-নয় আমরা আবার ভাঙ্গা পা নিয়ে রাস্থায় নামবো।

বৃহস্পতিবার সিলেটে একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা অনেক পুরানো। কতকগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্ত: সম্পর্ক তৈরি হয়নি। ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থার উন্নয়ন হয়নি। তিনি বলেন, স্থানীয় সরকার একটি সার্বজনীন ব্যবস্থা।

সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, বিগত নির্বাচনে ২ হাজার তিনশত কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু নির্বাচন হয়নি। তারা তারা ক্ষমতা ভোগ করেছে। তাহলে এতো টাকা খরচ করে কি লাভ হলো। তাই আমরা নির্বাচন সহজ করে করতে চাই। যেখানে কর্মঘন্টা নষ্ট হবেনা। খুন খারাবি, অর্থের ছড়াছড়ি এগুলো বন্ধ হবে। আর ওইসবের জন্য সত্যিকার শিক্ষিত ও ভালো মানুষ নির্বাচনে আসছেন না। তিনি ইভিএম ব্যবস্থাকে অকার্যকর মন্তব্য করে বলেন, ইভিএম বাংলাদেশে আর চলবেনা।

সভায় স্বাগত বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সংস্কার কমিশনে যে সুপারিশ আসবে, তাতে কাউকে দ্বিতীয় শ্রেনীর নাগরিক মনে করা হবেনা। তিনি বলেন, আমাদেও বড় সংস্কার হতে হবে মনস্তাত্বিক। এছাড়া স্পদের সুষ্টু আহরণ ও বিতরণ।

সভায় বক্তব্য রাখেন,সিসিক এর সাবেক মেয়র আরিফুল হক চৌধূরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধূরী, বিএনপির মহানগর সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা জামায়াত সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল, শাবি শিক্ষক ড. এমদাদুল হক, শাবি ছাত্র সমন্বয়ক আবু সাঈদ,আদনান তামিম প্রমুখ। বক্তরা স্থানীয় সরকার বিভাগকে সম্পূর্ণ ভাবে দলীয় প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা রাখার আহ্বান জানান।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যেদেও মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অ্যাডভোকেট আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, লেখক ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের পরিচালক ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি সিএসবি মোহাম্মদ এহসান শাহ, পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমুখ।

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ