হোম > সারা দেশ > সিলেট

পিটিয়ে হত্যা করা তিন বাংলাদেশিকে ফেরত দিল ভারত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ২ দিন পর লাশ ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার সন্ধায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

এসময় ভারতের খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৯), কবিলাসপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২৫) এবং আলীনগর এলাকার আশ্রব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।

উল্লেখ্য, মঙ্গলবার একসাথে ৩ জন বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গেছেন, ভুলবশত তারা ভারত সীমান্তে চলে যান। এরপর থেকে তিন জন নিখোঁজ ছিলেন। পরে জানা যায়, ভারতীয়রা তাদেরকে পিটিয়ে হত্যা করে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম