হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

সিলেট ব্যুরো

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়। ছবি: আমার দেশ

সিলেটে গ্রামীণ ব্যাংকের মোগলাবাজার শাখা কার্যালয় ভবনের নিচতলায় আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। আগুনে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার দিবাগত রাত ২টা দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পোষাক পরিহিত এক যুবক গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বারান্দায় গ্রিলের ভেতরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছেন। এসময় ব্যংকের বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, দ্বিতল ভবনের উপরের তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়। আর নিচ তলায় কেয়ারটেকার থাকে। আগুন ভবনের বারান্দায় দেয়া হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ওই বিল্ডিংয়ের কেয়ারটেকার একটি জিডি করেছেন। আমরা নাশকতাকরেীকে খোঁজে বের করার চেষ্টা করছি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোররাতে নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ের পেছনের কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের ভেতরে থাকা কিছু নথিপত্র এবং বাহিরে পার্ক করে রাখা জোনাল অফিসারের গাড়ির সামনের অংশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এমএইচ

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

৫৭ বছর ধরে চা শ্রমিকদের সেবায় ‘রাধা ডাক্তার’

সুরমা নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

ভোরে মশাল মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা আটক

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

ধর্মপাশার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী