হোম > সারা দেশ > সিলেট

এক সপ্তাহে চার অজগর উদ্ধার, নোয়াগাঁও-ইছবপুর গ্রামে আতঙ্ক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও ও ইছবপুর এলাকায় অজগরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে এ দুটি গ্রাম থেকে চারটি অজগর সাপ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার সকাল আটটার দিকে নোয়াগাঁও ফকিরবাড়ি এলাকার একটি ধানক্ষেতে ধান কাটার সময় শ্রমিকরা একটি বিশাল অজগর দেখতে পান। মুহূর্তেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এক সপ্তাহে নোয়াগাঁও ও ইছবপুর এলাকা থেকে আরও তিনটি অজগর উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একের পর এক অজগর উদ্ধারের পর গ্রামজুড়ে প্রশ্ন উঠেছে— কেন ঘন ঘন লোকালয়ে ঢুকছে অজগর? বনাঞ্চলে কি খাদ্য সংকট তৈরি হয়েছে, নাকি বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে?

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “শীতের সময় সাপ তুলনামূলক উষ্ণ জায়গার খোঁজে লোকালয়ের দিকে চলে আসে। পাশাপাশি খাদ্যের চাপ ও বাসস্থান সংকুচিত হওয়ায় এ ধরনের বড় সাপ বনাঞ্চল ছেড়ে আশপাশের গ্রামে ঢুকে পড়ে। তবে এই অজগরগুলো মানুষের প্রতি আক্রমণাত্মক নয়; যথাযথভাবে হ্যান্ডেল করা হলে কোনো ঝুঁকি থাকে না।”

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, “গ্রামীণ এলাকায় জলাভূমি ভরাট, ঝোপঝাড় কমে যাওয়া ও বনবেষ্টিত এলাকার ক্ষয়—এসব কারণেই বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অজগরসহ অনেক বন্যপ্রাণী এখন বাধ্য হয়ে মানুষের বসতির কাছাকাছি চলে আসছে। এটি বাসস্থান সংকটের একটি স্পষ্ট ইঙ্গিত।"

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মফিজ আলী বলেন, “দিনে দিনে অজগর দেখা যাচ্ছে। ভয় তো লাগেই, তবে এখন কাউকে দেখলেই দ্রুত উদ্ধারকারী দলকে জানাই।”

উদ্ধারকারী দল জানায়, সচেতনতা বাড়ায় সাপগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব