হোম > সারা দেশ > সিলেট

অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের আহবান পুলিশ সুপার বিল্লাল হোসেনের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

পুলিশ সুপারের কার্যালয়ে জেলার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ বিল্লাল হোসেন।

মৌলভীবাজারে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জেলার পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সাধারণ মানুষের প্রতি তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। মাটির ঋণ শোধ করতে হবে। আইন ও নীতি মেনে চলাই পুলিশের পেশাগত আদর্শ। নীতি-নৈতিকতা মানেই মনুষ্যত্ব।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার বিভিন্ন থানার বদলি হওয়া অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। তবে পরিবারের পাশাপাশি সমাজ ও সমাজের প্রতি আমাদের দায়িত্বও মনে রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা সদরের মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মো. মোরশেদুল ইসলাম ভুইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

বদলিজনিত কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া