হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেট ব্যুরো

আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বৃহস্পতিবার থেকে শুরু হবে। প্রথম দিন সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সিলেটে আসবেন তারেক রহমান। এখানে রাতযাপনের পর বৃহস্পতিবার দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তিনি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বৃহস্পতিবার তারেক রহমান সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন। বিএনপির রীতি অনুযায়ী, দুই ওলির মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আলিয়া মাঠে জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সব ভেন্যুতে যাবেন, চলাচলের পথে নিরাপত্তা দেওয়া হবে। পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ থাকবে। অন্যান্য রাজনৈতিক দলও অনুরূপ নিরাপত্তা পাবে বলে জানান তিনি।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪