হোম > সারা দেশ > সিলেট

টিটিসি প্রকল্প বাতিল করা হলে আন্দোলন গড়ে তোলা হবে

তাহিরপুর উপজেলাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

একনেক কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাতিল না করে দ্রুত বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে, সদস্য সচিব মো. সুহেল আলমের পরিচালনায় মানববন্ধনে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, হাওরে উন্নয়নের স্বার্থে আমরা আজ ঐক্যবদ্ধ। টিটিসি নিয়ে টালবাহানা চলতে দেয়া হবে না। এটি তাহিরপুরের জন্য বরাদ্দ অন্য উপজেলার জন্য নয়। অবিলম্বে টিটিসি প্রকল্প তাহিরপুরে ফিরিয়ে দিন। নতুবা আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি আনিসুল হক, জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহামেদ খান, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, তাহিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. রুহুল আমীন, বালিজুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মোছায়েল আহমদ, সেক্রেটারি তোজাম্মিল হক নাসরুম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, ইমরান হোসেন, শেখ শামায়ূন রাশেদ প্রমুখ।

মানববন্ধনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হক বলেন, তাহিরপুর একটি বঞ্চিত হাওর এলাকা। এখানকার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করার জন্যই এই টিটিসি অনুমোদন দেওয়া হয়েছিল। এই জনপদের মানুষের উন্নয়ন বঞ্চিত করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, তাহিরপুরের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। টিটিসি তাহিরপুর থেকে কেটে জগন্নাথপুর নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এ নিয়ে ঢাকার অফিসে কথা বলেছি। এটি বাস্তবায়ন করা না হলে বরদাস্ত করা হবে না।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব