হোম > সারা দেশ > সিলেট

মসজিদে আজান হবে মন্দিরে পূজা এটা আমাদের সম্প্রীতি: শিশির মনির

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী সুনামগঞ্জের (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শত বছরের। দিরাই-শাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ-দু:খ ভাগাভাগি করে চলব। এদেশে সংখ্যালঘু শব্দটাই থাকা উচিৎ নয়।

তিনি বলেন, আপনারাও স্বাধীন আমরাও স্বাধীন। এ দেশে মুসলমানদের যে অধিকার হিন্দুদেরও একই অধিকার। মসজিদে আজান হবে মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।

সোমবার দুপুরে শাল্লায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

শাল্লা প্রায় ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে শাল্লায় বিভিন্ন মণ্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০ শাড়ি বিতরণ করেন তিনি।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩