হোম > সারা দেশ > সিলেট

স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ। মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় দপ্তরের মেইল আইডিতে এবং অফিসিয়াল হোয়াটস-অ্যাপ নম্বরে।

পলাশ মাহমুদ বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করছেন, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। এ কারণে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি।

পাশাপাশি ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান পলাশ মাহমুদ।

পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পলাশ মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মনে করেছি, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন এই মুহূর্তে আমার জন্য সমীচীন নয়।’

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪