হোম > সারা দেশ > সিলেট

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ছবি: আমার দেশ।

সুনামগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, নির্বাচনে দলীয় পদে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা করুন। তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদের প্রশিক্ষণ নেবেন না। এসব গোয়েন্দা সংস্থা জানে। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা করুন। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি লাইভে এসব কথা বলেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।

তিনি লাইভে এসে আরো বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেই সব কেন্দ্রে সেনা মোতায়েন করুন। এবং পুলিশের বুক পকেটে ক্যামেরা লাগিয়ে দেবেন। এতে সরকারের বাজেট আছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে কিছু জানতে চাইলে শুধু বলেন অভিযোগ করলে ব্যবস্থা নেব। কে অভিযোগ দেবে? মানুষ ভয় পায় অভিযোগ করতে। আপনাদের গোয়েন্দা সোর্স আছে। তাদের কাজে লাগান। অ্যাকশন নিন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক