হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বরাম হাওরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি বাঁধের কাজ দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সঞ্জীব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব পাউবোর মাঠ প্রকৌশলী আবদুল কাইয়ুম, সদস্য গণমাধ্যম কর্মী সোয়েব হাসান, জিয়াউর রহমান লিটন, মোশাহিদ আহমদ, সুমন রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দ, কৃষক প্রতিনিধিগন।

কৃষকের স্বার্থরক্ষায় দ্রুত সময়ে সঠিকভাবে কাজ বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে ইউএনও সঞ্জীব সরকার বলেন, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। বরাম হাওরের একটি গুরুত্বপূর্ণ ক্লোজার ও ডিচফিলিং কাজের উদ্বোধন করা হয়েছে।

তিনি জানান ১০২টি স্কীমের মধ্যে ২৬টি স্কীমের অনুমোদন করা হয়েছে, কিছু পিআইসি গঠন করা হয়েছে, বাকিগুলো অতিদ্রুত সময়ের মধ্যে করা হবে, কৃষকরা যাতে তাদের ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে, এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব