হোম > সারা দেশ > সিলেট

দিনের পর দিন অলস পড়ে ৬০ লাখের নৌ অ্যাম্বুলেন্স এখন অকেজো

উপজেলা প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০১৯ সালের এসিসহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নৌ অ্যাম্বুলেন্স ৬০ লাখ টাকারও বেশি ব্যয়ে সরকার দিলেও স্থানীয়রা এর সুফল ভোগ করতে পারেনি। হাওর কবলিত এ উপজেলায় জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য এ অ্যাম্বুলেন্স একদিনের জন্যও ব্যবহার করা হয়নি। আর ব্যবহার করতে পারবে তো দূরের কথা চোখেও দেখেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নৌ অ্যাম্বুলেন্স দেয়ার পর থেকে চালক ও তেল খরচ দেয়া হয়নি। যার জন্য সরকারের দেয়া হাওরাঞ্চলে মানুষের জন্য এই বাহনটির সুফল পায়নি কেউ। আর হাওরাঞ্চলের গরীব পরিবারের লোকজন এত ব্যয়বহুল যানবাহন চলাচলের সামার্থ্যও নেই। তবে সরকারি খরচে চলাচলের সুযোগ হলে এর সুফল পেত জনগণ।

শাল্লা উপজেলা বাসিন্দা আনিসুল হক মুন জানান, বর্ষায় আমাদের এলাকায় নৌকা ছাড়া চলাচলের কোনো সুযোগ নেই। হাসপাতালে বা যেখানেই যেতে হয় নৌকায় করে যেতে হয়। একটা সরকারি নৌ অ্যাম্বুলেন্স আছে এটা দিয়ে কখনোও রোগী নিয়ে চলাচল করতে দেখিনি। আমাদের এলাকার কারো উপকারে আসেনি। যদি চালু থাকতো তাহলে আমাদের উপকার হতো।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. দেবব্রত আইচ মজুমদার জানান, অ্যাম্বুলেন্সটি একবারেই অকেজো হয়ে গেছে। আর শুরু থেকে এটি কোনো কাজেই আসেনি। মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি বোড থেকে খোলে আনার সুযোগ ছিলো না তাই সেভাবেই আছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন বলেন, নৌ অ্যাম্বুলেন্স ভালোর জন্য দেয়া হলেও তা কোনো কাজে আসেনি মানুষের। শুরু থেকে চালক দেয়া হয়নি ছিলো না তেলের বরাদ্দও। এছাড়াও এই নৌ এ্যাম্বুলেন্স পরিবহন ব্যয় বহুল যা হাওরপাড়ের বাসিন্দাদের খচর বহন করা সামর্থ্যের বাইরে। এখানে ইঞ্জিনচালিত নৌকা হলে প্রত্যান্ত এলাকার গরীব মানুষের উপকার হত।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব