হোম > সারা দেশ > সিলেট

সকল ধর্মের মানুষকে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য

মতবিনিময় সভায় ড. এনামুল হক চৌধুরী

সিলেট ব্যুরো

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দলীয় মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভুমি। এখানে শত বছর ধরে সবধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। পতিত ফ্যাসিবাদী সরকার সেই সম্প্রীতিকে বিনষ্ট করে দিয়ে গেছে।

গতকাল শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ দাসপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. এনামুল বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কারণ বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়েই মানবিক বাংলাদেশ গঠন করতে কাজ করছে।

তিনি বলেন, ধর্মের কারণে কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার হলে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে। আগামীতে বিএনপি নির্বাচিত হলে সবাইকে নিয়েই সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে।

স্থানীয় মুরব্বী বিজয় দাসের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী তপন দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া রেচৗধুরী শাহীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, বাংলাদেশ হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, সুহেল আহমদ, আব্দুল বাসিত, আজির উদ্দিন, ছাত্রদল নেতা আশফাক আহমেদ, যুবদলের রাজন আহমদ রাজু ও আব্দুল আহাদ।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩