হোম > সারা দেশ > সিলেট

আইনি জটিলতায় মুক্তি পাননি বৈষম্যবিরোধীর সেই মাহদী

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা ও হবিগঞ্জে টানা আন্দোলনের মুখেও শেষ পর্যন্ত ‘আইনি জটিলতার’ কারণে মুক্তি পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরে তাকে ম্যাজিস্ট্রেটের বাসায় নেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আদালত না বসায় মুক্তি পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদারের ভাষ্য অনুযায়ী, জামিন প্রক্রিয়ার অংশ হিসেবে রাতেই একটি মাইক্রোবাসে করে ম্যাজিস্ট্রেটের বাসভবনে যান তিনি ও সংগঠনের মুখপাত্র আশরাফুল ইসলাম সুজনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত আদালত বসেনি এবং মাহদী হাসানকে মুক্ত করা সম্ভব হয়নি।

বানিয়াচংয়ের ঘটনা নিয়ে মাহদীর মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ঘটনা কোনো মামলার বিষয় হতে পারে না, এটি জুলাই প্রক্লেমেশনের অন্তর্ভুক্ত।’

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদী হাসানকে আটক করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তবে পুলিশ এখনো জানায়নি মাহদীকে কোন মামলায় আটক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার ভোররাতেও হবিগঞ্জ সদর থানার প্রধান ফটকে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসআই

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলে নিহত

নির্মাণের ২০ বছরেও সংযোগ সড়ক হয়নি, ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

নির্মাণের এক দশকেও চালু হয়নি প্রতিবন্ধী স্কুল

ফ্যামিলি কার্ড নির্ভর না হয়ে উৎপাদনমুখী কাজে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

সরকারি দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়ে গেছে: সৈয়দ আবদাল আহমদ

বাহুবলে বোনের দেবরকে ফাঁসাতে গৃহবধূ হত্যা

ব্রিজ নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ