হোম > সারা দেশ > সিলেট

শেভরনের পাইপলাইনের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জৈতাছড়া গাঙ্গে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুইজন মারা গেছেন। তারা হলেন, বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান মিয়া (২২)। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দগ্ধ আরেকজন বশির মিয়ার স্ত্রী পারভিন বেগম (৪০) লাইফ সাপোর্টে আছেন।

নিহত বশির মিয়ার শ্যালক মোছাদ্দিকুর রহমান ঢাকা মেডিকেল থেকে মুঠোফোনে জানান, শনিবার ফজরের আগে আমার ভাগিনা রেদোয়ান মারা গেছে। বোন জামাই বশির মিয়া সকাল ৬টা ২০ মিনিটে মারা গেছেন।

এদিকে দুইজনের লাশ ময়নাতদন্ত নিয়ে বশির মিয়ার ভাতিজি নাসিমা বেগম বলেন, শেভরন বাংলাদেশ, ইউএনও স্যারের মাধ্যমে বলেছে তারা সাহায্য সহযোগিতার সবকিছুর পদক্ষেপ নিবে। এখন নিলে নিবে না নিলে নেই। আমরা ময়নাতদন্ত করতাম নায়। চামড়া এমনিতেই পুড়ি গেছে ময়নাতদন্ত করে আজারি করে লাভ নেই। তারা আমাদের লোক আমরা যা ডিসিশন নিবো এটাই। আমরা ফ্যামেলি গণ্যমান্য ব্যক্তি নিয়ে আলাপ করছি এখনো ডিসিশন নেই নাই।

তবে নিহত বশির মিয়ার শ্যালক মোছাদ্দিকুর বলেন, শেভরন কোম্পানি দুইজনের লাশ ময়নাতদন্ত না করেই দাফন করতে চায়। বোন জামাই-ভাগিনার লাশ ময়নাতদন্ত ছাড়া গ্রহণ করবো না। দুটি লাশের ময়নাতদন্ত করে আমার সুষ্ঠু বিচার চাই। আমি আইনের মাধ্যমে বিচার চাই।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, দুজনের মৃত্যুর সংবাদ শুনে সকালেই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে শোক ও সমবেদনা জানিয়েছি। এ ছাড়া জোহরের নামাজের পর উপজেলার সকল মসজিদে তাদের আত্মার মাগফিরাতের জন্য ইসলামি ফাউন্ডেশনকে বলেছি। লাশের ময়নাতদন্ত নিয়ে পরিবারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়টি পুলিশের এখতিয়ার, তারা দেখবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত করা হচ্ছে ।

শেভরন কোম্পানি বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার শেখ জাহিদুর রহমান বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। কথা বলছি ইউএনওর সাথে।

এদিকে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম ইলামপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেভরন বাংলাদেশের কনডেনসেট তেলবাহী পাইপলাইন থেকে তেল ছড়িয়ে পড়ে জৈতাছড়া গাঙ্গের পানিতে। পরে তেলে আগুন মুহূর্তের মধ্যে এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩