মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদেরকে পুশইন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের উত্তরবঙ্গের বাসিন্দা।
এ বিষয়ে ৪৬ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া আমার দেশকে বলেন, আটক ৭ নারী, পুরুষ শিশু সবাই বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।