হোম > সারা দেশ > সিলেট

রেল দুর্ঘটনাস্থলের মেরামত কাজ শেষে ফেরার পথে কর্মকর্তার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মেলৗভীবাজার)

রাতভর সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দুর্ঘটনাকবলিত স্থান মেরামত কাজ শেষে বুধবার ভোরে কর্মস্থল কুলাউড়া জংশন স্টেশনে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেট-কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫০)।

তিনি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়াতে উপ-সহকারী প্রকৌশলীর (পথ) দায়িত্বে ছিলেন।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা-কবলিত হয়। সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। পুরোটা দিন এবং রাত মেরামত কাজ শেষ করে বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সহকর্মীর মোটরসাইকেলযোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজারে মোজাম্মেল হকসহ তার সহকর্মী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ডাক্তাররা ওই দিন সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেল হকের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব