হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুলাল আহাম্মদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। অভিযান চালিয়ে পশ্চিম মাদারখাল গ্রামের নিজ বাড়ি থেকে ছরকুম আলীর পুত্র দুলাল আহাম্মদকে (২৮) গ্রেপ্তার করা হয়।

এসময় তার বসত ঘর থেকে চালের ড্রামের ভেতর রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) আসামীকে আদালতে তোলা হবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব