হোম > বাণিজ্য

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ ও ১৮ এলএনজি কার্গো আমদানি করবে সরকার

স্টাফ রিপোর্টার

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। একই সঙ্গে যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮টি এলএনজি কার্গো আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি মাসে দুটি করে এসব এলএনজি কার্গো আমদানি করা হবে। উভয় পক্ষের সম্মতিতে এর বাইরে আরও এলএনজি কার্গো আমদানি করা হতে পারে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ দুই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘টোটাল এনার্জিস’ থেকে এলএনজি কার্গোগুলো চলতি বছরের অক্টোবর থেকে আগামী ২০২৭ সালের জুনের মধ্যে আমদানি করা হবে।

এ ছাড়া জাতীয় নিরাপত্তার প্রয়োজনে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টা ও সভরেন ডাটা এনালিটিকস প্ল্যাটফরম সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ভিন্ন ক্রয় প্রণালী অনুসরণের মাধ্যমে সরাসরি চুক্তি সম্পাদনের একটি প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আরো কমলো স্বর্ণ ও রৌপ্যের দাম

ইলেকট্রিক ও রিকন্ডিশন গাড়ির মধ্যে বৈষম্য তৈরি হয়েছে

‘ব্লু-চিপস’ থেকে ‘জাংক’ ক্যাটাগরিতে সিঙ্গার

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর

আর্থিক ও কাঠামোগত সংকটের মুখে রূপালী ব্যাংক

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা

উৎপাদন-সেবায় ধীরগতি, আগস্টে কমল পিএমআই

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

রিজার্ভ বিনিয়োগে তিন বছরে সর্বোচ্চ আয় কেন্দ্রীয় ব্যাংকের

একীভূত ৫ ব্যাংকে আমানত তোলার চাপ কম, এক দিনে উত্তোলন ২৫০ কোটি টাকা