হোম > বাণিজ্য

অর্থ উপদেষ্টার আমন্ত্রণের অপেক্ষায় এনবিআরের আন্দোলনকারীরা

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজ (রোববার) দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মসূচির পাশাপাশি আলোচনায় বসতে প্রস্তুত তারা।

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নামও চূড়ান্ত করেছে সংগঠনটি। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডাকা হলেই আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

তিনি বলেন, আমরা আলোচনার জন্য সবসময় প্রস্তুত। অর্থ উপদেষ্টা আমাদের যখন ডাকবেন তখনই আমরা যাব। আজ কোনো বৈঠক হতে পারে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ চলছে। আজ দুপুর, বিকাল বা যেকোনো সময়ই বৈঠক হতে পারে। তবে তা অর্থ উপদেষ্টা কখন সময় দেবে তার ওপর নির্ভর করছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত সূচি রয়েছে। আজ বৈঠকের বিষয়ে এখনো কোনো শিডিউল নেই। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, এনবিআরের প্রধান ফটক বন্ধ করে আজও আন্দোলন করছে ঐক্য পরিষদ। ফটকের বাইরে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা

প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার ১.৮৫ শতাংশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিজিএমইএ

২৪ মাসে এলডিসি উত্তরণের প্রস্তুতি শেষ করতে চায় সরকার: ইআরডি সচিব

ওবিইউর মাধ্যমে সাশ্রয়ী বাণিজ্য অর্থায়নে নতুন পদক্ষেপ

২০৩০ সালের মধ্যে চার কোটি মানুষকে সর্বজনীন পেনশন স্কিমে আনা হবে

চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক

সংকটময় ব্যাংকিং খাত, তবু নতুন ব্যাংকের আবেদন