হোম > রাজধানী

রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট ভবনের একটি ভাড়া বাসা থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ভবনের ১৪ তলার ৮/১ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দারা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে খাটের ওপর বসা অবস্থায় টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ফারা ফেরদৌসের লাশ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, নিহত ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষে একা ভাড়া থাকতেন। তিনি পিজি হাসপাতালে কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ (কোর্স) করছিলেন। এছাড়া তিনি ৩৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৩ জুন ফারা ফেরদৌসের সঙ্গে তাঁর বোনের সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের মেয়ে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক