হোম > রাজধানী

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মহফিল

স্টাফ রিপোর্টার

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতায় অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত।

সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার উল্লেখ করে শফিকুল আলম বলেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নেই। একজন সাব এডিটরদের ৩০, ৪০ বা ৫০ হাজার বেতন দিতে না পারলে সেগুলো বন্ধ করে দিতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, পিআইবি ডিজি ফারুখ ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক উত্তর দক্ষিণ এর সম্পাদক শেখ ফারুক আহমাদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা সম্পাদক বিএম ইউসুফ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ