হোম > রাজধানী

বিএনপি নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় ড্যাবের ২৫ টিম

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হওয়া লাখ লাখ মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় মাঠে নেমেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একটি টিমের দায়িত্বে থাকা ড্যাব বারডেম শাখার জয়েন্ট সেক্রেটারি ডা. আহসান হাবিব রাফি আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

আহসান হাবিব জানান, আজ সকাল ৬টা থেকে ঢাকায় আগত নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। বিমানবন্দর ও ৩০০ ফিটকেন্দ্রিক ভিড় ও জনসমাগমকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথে মোট ২৫টি মেডিকেল টিম রাখা হয়েছে। এসব টিমে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা রয়েছেন। গ্যাসজনিত অসুস্থতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ও হালকা আঘাতপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে ও তারেক রহমানকে স্বাগত জানাতে আসা সাধারণ মানুষের যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই আবদুল্লাহপুর, উত্তরা, বিমানবন্দর সড়ক ও কুড়িলসহ ঢাকাজুড়ে মেডিকেল টিমগুলো চিকিৎসা সেবা দিচ্ছে।

তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে যে জনস্রোত তৈরি হয়েছে, সেখানে ড্যাবের এই মানবিক উদ্যোগ স্বাগত জানিয়েছেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত